ইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: এম. হাছিবুল ইসলামকে সভাপতি এবং মুহাম্মদ আব্দুল জলিলকে সহ-সভাপতি করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় নুরুল করীম আকরামকে।

আজ (৪ ডিসেম্বর) সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। সাবেক সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সম্মেলন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম নতুন কমিটি ঘোষণা করেন।

 

 

পূর্ববর্তি সংবাদকাল থেকে যশোরে শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আঞ্চলিক জোড়, প্রস্তুতি সম্পন্ন
পরবর্তি সংবাদকাল চেয়ারপারসনের জামিনের আইনি প্রক্রিয়া দেখে কর্মসূচি দেওয়া হবে : রিজভী