ইসলাম টাইমস ডেস্ক: কাল সকাল থেকে শুরু হচ্ছে মজলিসে দাওয়াতুল হকের ২৫ তম কেন্দ্রীয় ইজতেমা। রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হবে এ ইজতেমা। প্রতিবারের মতো এবারও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশ নিবেন এ ইজতেমায়।
আগামীকাল শনিবার ৭ ডিসেম্বর ফজরের নামাযের পর দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসানের স্বাগত বয়ানের মাধ্যমে শুরু হবে ২৫ তম কেন্দ্রীয় ইজতেমা।
সকাল নয়টার থেকে শুরু হয়ে যোহর পর্যন্ত চলবে কুরআনের মশক, আযান, ইকামত ও নামাযের মশক, দাওয়াতুল হকের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বিষয়ক আলোচনা এবং উলামায়ে কেরামের বয়ান।
যোহরের পরে শুরু হবে দাওয়াতুল হকের আঞ্চলিক প্রতিনিধিদের কারগুজারী এবং উলামায়ে কেরামের বয়ান।
আছরের পর হবে এক মিনিটের মাদরাসার তালিম এবং উলামায়ে কেরামের বয়ান।
সবশেষে মাগরিবের পরে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান সাহেবের বিশেষ বয়ান এবং আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে ২৫ তম কেন্দ্রীয় ইজতেমা।
জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর উস্তায মাওলানা আবুল কালাম আনসারী ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।
















