ইসলাম টাইমস ডেস্ক : চলতি বছর জেএসসি পরীক্ষা সমাপনকারী ছাত্রদের জন্য দিনব্যাপী দীনি শিক্ষার আয়োজন করেছে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।
আগামী সোমবার (৯ ডিসেম্বর) মারকাযের প্রধান ক্যাম্পাস কেরানীগঞ্জের হযরতপুর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ আয়োজন। সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল পর্যন্ত।
এ আয়োজনে থাকছে- দীনি আলোচনা, সূরা কেরাত মশক, প্রয়োজনীয় মাসআলা, এবং বিভিন্ন খোশগল্পের পাশাপাশি ইসলাম সম্পর্কে মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তর প্রদান পর্ব। থাকছে একসঙ্গে দুপুরের খাবারের আয়োজন।
দ্বীনী শিক্ষার উন্নতির জন্যে সন্তানদেরকে এ দ্বীনী কর্মশালায় প্রেরণের জন্যে আগ্রহী অভিভাবকগণের নিকট বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বর : 01883380602
















