ইসলাম টাইমস ডেস্ক: কেউ যেন শিশু ও নারী নির্যাতনের শিকার না হয় এ ব্যপারে নারী-পুরুষনির্বিশেষে সকল জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘কেবল আমাদের দেশে নয়, আমরা উন্নয়নশীল দেশগুলোতেও দেখেছি যে শিশু ও নারীদের ওপর নির্যাতন মানসিক রোগের মতো ছড়িয়ে পড়ছে। তাই নারী-পুরুষ প্রত্যেককেই সচেতন থাকতে হবে, যাতে কোনো শিশু ও নারী নির্যাতিত না হয়।’
শেখ হাসিনা আরও বলেন, ‘বিশেষ মনোযোগ দিতে হবে, যাতে শিশু ও নারীরা সুরক্ষিত থাকে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মূলত পুরুষেরাই নারীর ওপর নির্যাতন চালায়। তাই তাদের চিন্তা করা উচিত যে তাদেরও মেয়েশিশু রয়েছে এবং তাদের সন্তান যদি অন্য কারও দ্বারা নির্যাতিত হয়, তাহলে তারা কী করবে। সে কারণেই এ ব্যাপারে সচেতনতা খুবই জরুরি।’
















