ইসলাম টাইমস ডেস্ক: যাকাত দিলে কোনো মুসলিম দেশ দারিদ্র্যের শিকার হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসডেন্ট রজব তাইয়েব এরদোগান। রোববার ইস্তান্বুলে অনুষ্ঠিত ওআইসির উচ্চ পর্যায়ের পাবলিক ও ব্যক্তিগত বিনিয়োগ সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দরিদ্রতমদের চেয়ে ধনী দেশগুলো ২০০ গুণ বেশি সমৃদ্ধ; কিন্তু মুসলিমরা যদি ধর্মীয় রীতি অনুসারে গরিবদের তাদের যাকাত দিত, তাহলে কোনো মুসলিম দেশ দরিদ্রতায় ভুগত না। খবর ইয়েনি শাফাক-র।
লাখ লাখ দারিদ্র পীড়িত মুসলমানদের সাহায্যের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে এরদোগান বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে ২১ শতাংশ জনসংখ্যা রয়েছে; এর অর্থ ৩৫০ মিলিয়ন ভাইবোন রয়েছেন যারা তাদের জীবন দারিদ্রসীমার ধরে রাখার চেষ্টা করছেন।
















