মিয়ানমারের বিরুদ্ধে মামলা : গাম্বিয়াকে সব ধরণের সমর্থন দেবে কানাডা ও নেদারল্যান্ডস

ইসলাম টাইমস ডেস্ক: জাতিগত নিধনে রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনায় গাম্বিয়াকে সর্বোতভাবে সহায়তা করবে কানাডা ও নেদারল্যান্ডস।  এক যৌথ বিবৃতিতে সোমবার রাতে ওই সিদ্ধান্তের কথা জানায় কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স অফিস।

অটোয়া থেকে প্রচারিত বিবৃতিতে বলা হয়- কানাডা ও নেদারল্যান্ডস দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সংক্রান্ত অভিযোগের বিষয়ে গাম্বিয়ার বিচার প্রার্থনার আবেদনকে স্বাগত জানায়। আন্তর্জাতিক জবাবদিহিতাকে সমুন্নত রাখা এবং দায়মুক্তির সংস্কৃতি ঠেকাতে দেশ দু’টি এ সিদ্ধান্ত নিয়েছে যে, যুগ্মভাবে তারা সম্ভাব্য সব ধরণের বিকল্প খুঁজবে এবং গাম্বিয়ার উদ্যোগে অব্যাহতভাবে সমর্থন ও সহায়তা দিয়ে যাবে।

২০১৭ সালে আগেস্টে রাখাইনে বর্মী সেনা এবং তাদের দোসরদের গণহত্যা, গণধর্ষণসহ বর্বর নির্যাতনের ক্ষত নিয়ে জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল প্রায় ৭ লাখ রোহিঙ্গা। তারা এখনও বাংলাদেশেই রয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘পেঁয়াজ ছাড়া রান্না চললে, আওয়ামী লীগ ছাড়া দেশ চলবে না কেন’ প্রশ্ন রাঙ্গার
পরবর্তি সংবাদহাকিমপুরী জর্দায় মারাত্মক ক্ষতিকর উপাদান, বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ আদালতের