হায়দারাবাদে হিফজুল কুরআন ও হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের হায়দারাবাদে “আল-মুফলিহাত” জামিয়াতের পক্ষ থেকে হিফজুল কুরআন ও হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি হায়দারাবাদের নিকটবর্তী শহর কুঠাপেটে অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা এক প্রতিবেদনে জানায়, এই প্রতিযোগিতার অনুষ্ঠানটি শেইখ আসগার আলী হাফিজুল্লার তত্ত্বাবধায়নে ৮ম ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ভারতের বিভিন্ন শহরের ১২৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

হিফজুল কুরআন ও হাদিস প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে ২০ থেকে ৩৫ হাজার রুপি প্রদান করা হয়েছে। এছাড়াও ৬০ জন প্রতিযোগীকে এক হাজার রুপি করে প্রদান করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদকিছু দল পাকিস্তানের ভাষায় কথা বলছে: নাগরিকত্ব বিল নিয়ে মোদি
পরবর্তি সংবাদআইসিজেতে রোহিঙ্গা গণহত্যার কথা অস্বীকার করলেন সু চি