ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩০ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আজাদ।
তিনি জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দগ্ধ হয়ে ২৬ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
















