আন্তর্জাতিক সাম্প্রদায়িকতাপূর্ণ নাগরিকত্ব বিল : আসাম ও ত্রিপুরায় বিক্ষোভ, কার্ফিউ জারি, সেনা মোতায়েন

সাম্প্রদায়িকতাপূর্ণ নাগরিকত্ব বিল : আসাম ও ত্রিপুরায় বিক্ষোভ, কার্ফিউ জারি, সেনা মোতায়েন

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সংসদে সাম্প্রদায়িকতাপূর্ণ বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে আসাম ও ত্রিপুরা রাজ্য।  বিতর্কিত এই বিলের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরায় গুলি চালিয়েছে পুলিশ। গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু। বহু জায়গায় বন্ধ করে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুই রাজ্যেই নেমেছে সেনা মোতায়েন করা হয়েছে।

রাজ্যসভায় যখন শাসক ও বিরোধী দলের বাগযুদ্ধ চলছে সিএবি নিয়ে, তখনও দিনভর প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠল উত্তর-পূর্বের দুই রাজ্য অসম ও ত্রিপুরা। পরিস্থিতি সামাল দিতে দুই রাজ্যেই দু’কলাম করে সেনা নামানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সেনা মোতায়েন করা হয়েছে ত্রিপুরার কাঞ্চনপুর ও মনু এলাকায়। অসমের বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়েও দুই কলাম সেনা মোতায়েন করা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, সেনা জওয়ানরা পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করবেন। পাশাপাশি উত্তেজনাপ্রবণ ও স্পর্শকাতর এলাকায় এলাকা দখলে রাখতে রুট মার্চ করবে।

বিলের প্রতিবাদে গুয়াহাটিতেও পথে নেমে পড়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। প্রতিবাদে সামিল হয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও অসম ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ বেশির ভাগ কলেজের ছাত্রছাত্রীরা। দিসপুরে যাওয়ার পথে মূল সড়ক গুয়াহাটি-শিলং রোড অবরোধ করেছেন তাঁরা। অবরোধ ওঠাতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। ডিব্রুগড়ের চাউলধোওয়ায় পুলিশের লাঠিতে গুরুতর জখম হয়েছেন জনাকয়েক ছাত্র। বিক্ষোভের জেরে ডিব্রুগড় ও গুয়াহাটির বিশ্ববিদ্যালয়গুলিতে যাবতীয় পরীক্ষা অর্নির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। রাতের দিকে একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।  সূত্র : আনন্দবাজার

 

পূর্ববর্তি সংবাদসবাই ধর্ম নিয়ে গর্বিত, নিজ ধর্ম নিয়ে লজ্জায় ভুগে কেবল মুসলিম!
পরবর্তি সংবাদআল্লামা হারুন ইসলামাবাদী রহ: একজন কীর্তিমান মনীষী