‘বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে’ অমিত শাহর এ বক্তব্য সত্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ‘বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে’ ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এ তথ্য সত্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন৷

ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথাই বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

লোকসভায় পাস হওয়ার পর বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়ও সাম্প্রদায়িকতাপূর্ণ বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলটি পাস হয়৷

গত সোমবার লোকসভায় বিপুল ভোটে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর অমিত শাহ বাংলাদেশসহ তিন প্রতিবেশী দেশের সংবিধানকে উদ্ধৃত করে বলেছিলেন, ওই দেশগুলোর রাষ্ট্রধর্ম ইসলাম বলেই সেখানে অন্য ধর্মের মানুষরা নিপীড়িত হচ্ছেন।

যার বিরোধিতা করে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আবদুল মোমেন বলেন, ‘‘আমাদের দেশে সংখ্যালঘু বা ধর্মের নামে নির্যাতন হয় না৷ আমাদের দেশে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার৷”

‘‘যারা আমাদের এখানে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হওয়ার তথ্য দিয়েছেন তারা সত্য বলেননি৷ আমি আশা করব, আমাদের দেশে যারা সংখ্যালঘু নেতৃত্বে রয়েছেন তারাই এই বিষয়ে কথা বলবেন।”

 

 

পূর্ববর্তি সংবাদমিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এক ধরনের প্রতারণা : গাম্বিয়া
পরবর্তি সংবাদনাইজারে সামরিক ক্যাম্পে হামলা, ৭১ সেনা সদস্য নিহত