
ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় চলতি বছরের ক্রিসমাস উদযাপনে গাজা উপত্যকার বেথেলহেম ও জেরুজালেমে ভ্রমণের সুযোগ দেয়া হবে না খ্রিস্টানদেরও।
গতকাল বৃহস্পতিবার ইসরাইলি কর্তৃপক্ষ এমন দাবি করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।
গাজার খ্রিস্টানদের দেশের বাইরে যেতে অনুমতি দেয়া হলেও তাদের ইসরাইল ও অধিকৃত পশ্চিমতীরে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে না। ফিলিস্তিনিদের সঙ্গে সামরিক যোগাযোগ বিষয়ক একজন মুখপাত্র এমন তথ্য দিয়েছেন।
২০ লাখ জনগোষ্ঠীর সরু উপকূলীয় উপত্যকাটিতে হাজারখানেক খ্রিষ্টান ধর্মাবলম্বী রয়েছেন। তাদের অধিকাংশই গ্রিক অর্থোডক্স।















