ইসলাম টাইমস ডেস্ক: কট্টর মুসলিম বিদ্বেষী বরিস জনসনই হলেন বৃটেনের নতুন প্রধানমন্ত্রী। ব্রেক্সিটকে ঘিরে পাঁচ বছরের মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে বড় ব্যবধানেই জয়ী হয়েছেন তিনি।
স্কাই নিউজ ও বিবিসি টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সে এমন খবর দিয়েছে।
নির্বাচনের ফলে দেখা গেছে, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের সাড়ে ছয়শ আসনের মধ্যে ৩২৬টিতে বিজয়ী হয়েছেন টরি পার্টি। এতে বলা যায়, তারা পরাজিত হচ্ছেন না।
বৃহস্পতিবারের নির্বাচনের বুথফেরত জরিপে টরি পার্টির ৩৬৮ আসনে বিজয়ের কথা বলা হয়েছিল।
বিবিসির ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল, বরিস জনসন অন্তত ৭৪টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ডাউনিং স্ট্রিটে ফিরতে পারবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নির্বাচনের ফল ব্রেক্সিটের জন্য নতুন শক্তিশালী ম্যান্ডেট।
















