ইসলাম টাইমস ডেস্ক: তালেবানের সঙ্গে আবারও সাময়িকভাবে আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে মার্কিন বিমানঘাঁটিতে হামলার পর গতকাল বৃহস্পতিবার তারা এ ঘোষণা দেয়।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খালিজাদ টুইটারে বলেন, ‘গতকাল বাগ্রামে হামলার ঘটনায় আমি আজ তালিবদের সঙ্গে সাক্ষাতে ক্ষোভ প্রকাশ করেছি। নির্বিচার এই হামলায় দুজন নিহত হয়েছেন। বহু আহত।’
হ্যাশট্যাগ তালিবান লিখে টুইটে তিনি বলেন, ‘আফগানিস্তানে শান্তি কামনায় তালবানদের অবশ্যই দেখানো উচিত যে তাদের ইচ্ছা রয়েছে এবং তারা এ ব্যাপারে সাড়া দিতে সক্ষম।’
উল্লেখ্য, এর আগেও গত সেপ্টেম্বরে কাতারে তালবানের সঙ্গে আলোচনার কথা ছিল। কিন্তু এক হামলায় একজন মার্কিন সেনা নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে সে আলোচনা স্থগিতের ঘোষণা করেছিলেন।
















