আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

ইসলাম টাইমস ডেস্ক : ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে একটি বেদনাঘন দিন।   ১৯৭১ সালে  এ দিন রাতের আঁধারে পাক বাহিনী জাতির মেধাবী সন্তানদের বেছে বেছে হত্যা করে। বিজয়ের মাত্র দুইদিন আগে এই দিনে দেশকে মেধাশূন্য করার পূর্বপরিকল্পনা নিয়ে ঘর থেকে তুলে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, চিকিত্সক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ দেশের বরেণ্য কৃতী সন্তানদের।

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ দিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

পূর্ববর্তি সংবাদসরকারের আশ্বাস, খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশন স্থগিত
পরবর্তি সংবাদসংস্কৃত ভাষায় কথা বললেই ডায়াবেটিস থেকে মুক্তি, বললেন বিজেপি এমপি