গাংনীতে ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: গাংনীতে শুক্রবার রাতে ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কেউ আটক না হলেও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

৪৭ বিজিবি ব্যাটালিনের ভারপ্রাপ্ত অধিনায়ক আবু বিন ফয়সাল জানান, উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের রিফুজি পাড়া এলাকায় পাচার করার জন্য ফেনসিডিল মজুদ করা হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে সহড়াতলা ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন নেতৃত্বে এক দল বিজিবি ফেনসিডিলগুলো উদ্ধার করে।

পূর্ববর্তি সংবাদবিত্তশালী আ.লীগ নেতা চারু চন্দ্র গাইনের নামে বয়স্ক ভাতার কার্ড
পরবর্তি সংবাদমার্কিন সাময়িকীতে বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা