মার্কিন সাময়িকীতে বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

ইসলাম টাইমস ডেস্ক: প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২৯ নম্বরে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রকাশিত ওই তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল।

শেখ হাসিনা প্রসঙ্গে ফোর্বস ম্যাগাজিনে বলা হয়েছে, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এখন চতুর্থ মেয়াদে ক্ষমতায় আছেন তিনি। এটাকেই নিজের শেষ মেয়াদ বলে মনে করেন শেখ হাসিনা। তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাড়ানোর মতো ইস্যুতে মনোনিবেশ করেছেন। তার বিরুদ্ধে নির্বাচনে ভোটাধিকার হরণের অভিযোগ থাকলেও তা অস্বীকার করে থাকে তার দল আওয়ামী লীগ।

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের ক্রিস্টিন লগার্দের অবস্থান দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তালিকার তৃতীয় স্থানে। ২০১৮ সালে ওই সাময়িকীর করা ক্ষমতাধরদের তালিকায় ২৬ নম্বরে ছিলেন শেখ হাসিনা।

পূর্ববর্তি সংবাদগাংনীতে ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার
পরবর্তি সংবাদকাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন ওবায়দুল কাদের