বায়ু দূষণে ঢাকার অবস্থান আজ সব শহরের শীর্ষে

ইসলাম টাইমস ডেস্ক: বায়ু দূষণে ঢাকার অবস্থান এখন সব শহরের শীর্ষে। যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের তথ্য মতে, রবিবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় ঢাকার বায়ু দূষণের মাত্রা ছিল ২৩৭ পিএম।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাটোর। যার মাত্রা ছিল ২৩৬। একই তালিকায় ১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের কাবুল তৃতীয়, ১৯১ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ, ১৮৩ পিএম নিয়ে চীনের চেংদু পঞ্চম এবং ১৮২ পিএম নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল ভারতের দিল্লি।

দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার বায়ু দূষণের মাত্রা ছিল ১৯০ পিএম। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আসে চীনের চেংদু ও উহান। ভারতের রাজধানী নয়াদিল্লি ছিল চতুর্থ অবস্থানে। আর দ্বিতীয় অবস্থানে থাকা উলানবাটো নেমে আসে ১১ নম্বরে।

এই তালিকার শীর্ষ ১০ এ রয়েছে চীনের চারটি শহর ও ভারতের তিনটি শহর। পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের শহর কলকাতা রয়েছে পঞ্চম অবস্থানে।

 

পূর্ববর্তি সংবাদরাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল, চারজন গ্রেফতার
পরবর্তি সংবাদনাগরিকত্বের সাম্প্রদায়িক বিল: কোন দিকে যাচ্ছে ভারত?