ইসলাম টাইমস ডেস্ক: আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সীমান্ত জনপদ ময়মনসিংহের ধোবাউড়ার বাইতুল হামদ একাডেমীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল হামদ একাডেমীর মুহতামিম মাওলানা আফতাব আহমদ।
এসময় ৭১ সালের মুক্তিযুদ্ধ ও এর আগে পরে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের নাজাতের উদ্দেশ্যে সম্মিলিতভাবে দোয়া করা হয়।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাইতুল হামদ একাডেমীর শিক্ষক মুফতি আবদুল কুদ্দুস, মুফতি ফজলুল হক, মুফতি হারুন, মাওলানা আবদুল আজিজ, মাস্টার নুরুল ইসলাম, হাফেজ এমদাদুল হক প্রমুখ।
















