বগুড়ায় পেট্রোল বোমা হামলায় আহত ৩

ইসলাম টাইমস ডেস্ক : আজ বুধবার বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা হামলার কারণে ঢাকাগামী এ বাসের ৩ নারী যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, আঞ্জুয়ারা বেগম (৫০), মনিরা বেগম (৪০) ও শামিমা (২৭)।  তবে আহতদের অবস্থা গুরুতর নয়।

দুপুর ১টার দিকে বাসটি শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য প্রদান করেন। তিনি বলেন, নাবিল পরিবনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৪৪) নীলফামারী থেকে ঢাকা যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছার পর পরই সেটিকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারা হয়।

তিনি আরও বলেন, তারা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাই তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের কয়েক ঘণ্টার মধ্যে বগুড়ায় এ বোমা হামলা হলো।

পূর্ববর্তি সংবাদসাতক্ষীরা সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক
পরবর্তি সংবাদমেলবোর্নের ইসলামি স্কুলগুলো দ্বীন শেখাচ্ছে শিশুদের