‘ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার’

ইসলাম টাইমস ডেস্ক: রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে। আর ভুলের পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম এ তালিকায় এসেছে, সেগুলো প্রত্যাহার করা হবে।’

আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ বইয়ের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘ভুলের দায় আমরা এড়াতে পারি না। যেসব অভিযোগ পাব, যাচাই করে সেসব নাম প্রত্যাহার করে নেওয়া হবে। আগামীতে তালিকা প্রকাশের আগে যাচাই-বাছাই করে পরে প্রকাশ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পেয়েছি, হুবহু তা প্রকাশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সে সময়ের সরকারি রেকর্ড দিয়েছে, নতুন তালিকা করেনি।’

এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের যে তালিকা প্রকাশ করা হয়েছে ওই তালিকায় প্রকৃত রাজাকাদের নাম না আসায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

পূর্ববর্তি সংবাদসিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, নারী ও শিশুসহ ৫ জনের প্রাণহানি
পরবর্তি সংবাদব্যান্ড পার্টি দিয়ে মসজিদ উদ্বোধন আ.লীগ নেতার, মুসল্লিদের নিন্দা (ভিডিও)