হাভার্ড থেকে অক্সফোর্ড : জামিয়া মিল্লিয়ায় পুলিশি হামলার প্রতিবাদ বিশ্বজুড়ে

ইসলাম টাইমস ডেস্ক : আলাদা বিবৃতিতে হাভার্ড, ইয়েল, কলম্বিয়া, স্ট্যানফোর্ড আর টাফটস বিশ্ব বিদ্যালয়ের গবেষকরা শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের বর্বর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তারা বলেছেন, এ ধরণের হামলা ভারতের সংবিধান ও মানবাধিকারের চুড়ান্ত লঙ্ঘন। এছাড়াও অক্সফোর্ডের একদল শিক্ষার্থী লন্ডনের ইন্ডিয়া হাউজের সামনে বিক্ষোভ মিছিল করেছে।

অক্সফোর্ড স্টুডেন্টস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতিতে বলেছে, আমরা এএমইউ এবং অন্য বিশ্ব বিদ্যালয়গুলোতে বর্বর ও ন্যাক্কারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা জানাই। ছাত্ররা নিজেদের ক্যাম্পাসে যখন গণতান্ত্রিক অধিকারের চর্চা করছিলো, সে সময়ে পুলিশি হামলা বর্বর বলে বিবেচিত হয়। এটা শুধু শিক্ষার্থীদের ওপর আঘাত নয়, পুরো গণতান্ত্রিক সমাজব্যবস্থার ওপরে আঘাত।

এ প্রতিবাদে আরও অংশ নিয়েছেন ইয়েল ও এমআইটির শিক্ষার্থীরা। এছাড়াও নিপীড়নের প্রতিবাদে যৌথ বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪শতাধিক শিক্ষার্থী। ইন্ডিয়া টুডে

 

পূর্ববর্তি সংবাদভারতের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে
পরবর্তি সংবাদভারতে তথ্য পাচারের অভিযোগে পুলিশ দেব প্রসাদ সাহাকে গ্রেফতার