কুরআন তিলাওয়াতের নিয়তে অযু করলে কি সে অযু দিয়ে নামায পড়া যাবে?

ইসলাম টাইমস ডেস্ক: কোনো কোনো মানুষকে বলতে শোনা যায়- কুরআন তিলাওয়াতের জন্য অযু করলে সে অযু দিয়ে নামায পড়া যাবে না! এটি একটি ভুল মাসআলা।

কুরআন তিলাওয়াতের জন্য অযু করলে সে অযু দিয়ে নামায পড়তে কোনো বাধা নেই। এমনকি যে কোনো নিয়তে কিংবা কোনো আমলের নিয়ত ছাড়া অযু করলেও সে অযু দিয়ে নামায আদায় করা যাবে। উল্লেখ্য, অজুতে নিয়ত করা সুন্নত।

মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া গবেষণা বিভাগ

পূর্ববর্তি সংবাদকেরানীগঞ্জে আগুনে দগ্ধ আরও এক তরুণের মৃত্যু
পরবর্তি সংবাদশীত বাড়ছে, ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা