বুকের দুধ সংরক্ষণে চালু হচ্ছে বিতর্কিত ‘মিল্ক ব্যাংক’ : আলেমদের নিন্দা

বুকের দুধ সংগ্রহের পদ্ধতি দেখাচ্ছেন চিকিৎসক মজিবুর রহমান (বাঁয়ে)। সম্প্রতি শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। প্রথম আলো

ইসলাম টাইমস ডেস্ক : ইসলামে মায়ের বুকের দুধের সাথে শুধু সন্তানের বেঁচে থাকাই নয়, শরীয়তের অনেক বিধিবিধান নির্ভর করে। তাই মায়ের বুকের দুধের বিষয়ে ইসলামে রয়েছে বিভিন্ন নীতিমালা। কিন্তু  ইসলামী শরীয়তে বিভিন্ন বিধানে সমস্যা সৃষ্টির আশঙ্কা সত্ত্বেও জানা গেছে দেশে শুরু হয়েছে পশ্চিমা কায়দায় মায়ের দুধ সংরক্ষণ ও বিতরণ।

ঢাকার একটি দৈনিকে প্রকাশ, ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ নামে মায়ের বুকের দুধ সংরক্ষণে একটি ব্যাংক চালু হয়েছে। গত ১ ডিসেম্বর চালু হলেও ব্যাংকটি আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আছে। হিউম্যান মিল্ক ব্যাংকের উদ্যোগটি ঢাকা জেলার মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) নবজাতক পরিচর্যা কেন্দ্র (স্ক্যানো) এবং নবজাতক আইসিইউ (এনআইসিইউ)-এর নিজস্ব উদ্যোগ বলে জানা গেছে। বেসরকারি আর্থিক সহায়তায় ব্যাংকটি স্থাপন করা হয়েছে।

ইসলাম টাইমসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কয়েকজন  আলেমের সাথে যোগাযোগ করা হলে তারা  এই উদ্যোগটি নিন্দা জানিয়েছেন।  এতে সমাজে অশ্লীলতা বেহায়পনা ছড়ানোর পাশাপাশি শরীয়তে বংশ (হুরমতে রেযাআত) প্রমাণিত হওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করবে বলে জানিয়েছেন।

জানা যায়, যে মায়েদের সন্তান জন্মের পর মারা গেছে বা নিজের সন্তানকে খাওয়ানোর পরও মায়ের বুকে অতিরিক্ত দুধ আছে,  হিউম্যান মিল্ক ব্যাংকে সেই মায়েদের দুধ সংরক্ষণ করে রাখা হবে। যে নবজাতকের জন্মের পরই মা মারা গেছেন বা যাদের মা অসুস্থতার জন্য দুধ খাওয়াতে পারছেন না, সেই নবজাতকদেরকে এই দুধ খেতে দেয়া হবে।

মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। এর যাত্রা শুরু ১৯৯৮ সালে। সরকার, বিভিন্ন দেশি–বিদেশি প্রতিষ্ঠান বা সংস্থা বা ব্যক্তির অনুদান এবং ইনস্টিটিউটের নিজস্ব অর্থ মিলিয়ে এটি পরিচালিত হয়।

 

পূর্ববর্তি সংবাদভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত, এবার কর্নাটকে ১৪৪ ধারা জারি
পরবর্তি সংবাদঘন কুয়াশার কারণে ট্রাকচাপায় নিহত ৩ অটোরিকশা যাত্রী