সোনাগাজীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ফেনীর সোনাগাজীতে ট্রাক চাপায় আনোয়ার হোসেন রুবেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফেনী-সোনাগাজী সড়কের সাতবাড়িয়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার মহেশচর গ্রামের হারুনুর রশিদের ছেলে ও সোনাগাজী বাজারের কাপড় ব্যবসায়ী।

পুলিশ জানায়, ফেনী থেকে সোনাগাজীগামী একটি দ্রুতগামী ট্রাকের (ফেনী-ট-০২-০১৩৬) সঙ্গে সাতবাড়িয়া ব্রাক অফিস সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-এ-০৬-৯২২৭) সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন রুবেল নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পূর্ববর্তি সংবাদবিক্ষোভের আগুনে জ্বলছে ভারত, পুলিশের গুলিতে নিহত ৩
পরবর্তি সংবাদঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি যুবকের ক্ষতবিক্ষত লাশ