ইসলাম টাইমস ডেস্ক: বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১ তম এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এদিকে সম্মেলন ঘিরে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছে।
তবে সম্মেলনে যাচ্ছেন না বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির নেতারা। বিষয়টি ঐক্যফ্রন্ট এবং বিএনপির দলীয় সূত্র নিশ্চিত করেছে।
















