কাল থেকে শীতের তীব্রতা কমতে পারে

ইসলাম টাইমস ডেস্ক :   কাল রোববার থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে।  দেশে উত্তর–পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে এ সব তথ্য জানা গেছে।

আজ শনিবার সকাল পৌনে ৯টায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, রাজধানী ঢাকায় আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবার ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে সারা দেশে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়েছে। গতকাল চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪। আজ সেই রেকর্ডে নাম লিখিয়েছে যশোর জেলা। দক্ষিণ–পশ্চিম অঞ্চলের এই জেলায় এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তি সংবাদদীর্ঘ ৫ ঘন্টা পর শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক
পরবর্তি সংবাদপদ্মায় ট্রলার ডুবে ৪ শ্রমিক নিখোঁজ