ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের একটি জাহাজ আটক করেছে লিবিয়ার সামরিক বাহিনীর শক্তিশালী নেতা খালিফা হাফতারের অনুগত বাহিনী। গতকাল শনিবার তুরস্কের জাহাযটি আটক করা হয়।
এর মাত্র কয়েক ঘন্টা আগে তুরস্কের পার্লামেন্ট লিবিয়াকে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা দিতে একটি চুক্তি অনুমোদন করেছে। জাতিসঙ্ঘ স্বীকৃত লিবিয়ান গভর্মেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ)’র সাথে আঙ্কারা এ চুক্তি করে।
হাফতার বাহিনীর মুখপাত্র আহমেদ আল মেসমারি এক বিবৃতিতে বলেন, তল্লাশির উদ্দেশ্যে পূর্বাঞ্চলীয় দারনা শহরের কাছে রাস আল হেলাল বন্দরে তুরস্কের জাহাজটিকে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র : এএফপি
















