ইসলাম টাইমস ডেস্ক : আজ কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন-এর উদ্যোগে ২৯তম মহাসম্মেলন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
শাইখুল হাদীস আল্লামা নূরুল হকের সভাপতিত্বে এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামা ও মশায়েখে কেরাম তাশরিফ আনবেন।

সম্মেলনে আগত ওলামায়ে কেরামদের মধ্যে রয়েছেন শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী৷ আল্লামা আযহার মাদানী৷ আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। ড. আ ফ ম খালেদ হোসাইন৷ মাওলানা মামুনুল হক।
সম্মেলনে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
















