ইসলাম টাইমস ডেস্ক: ‘মোদিজি ঈশ্বরের চেয়ে কোনো অংশে কম নন’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান এ মন্তব্য করেন।
তার কথায়, ‘‘পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার মানুষদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছেন। নরেন্দ্র মোদী আপনি ঈশ্বরের চেয়ে কোনও অংশে কম নন।’’
গতকাল রবিবার বিতর্কিত মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন নিয়ে দলের এক আলোচনা সভায় মোদির প্রশংসায় এ মন্তব্য করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বৈঠকে উপস্থিত বিভিন্ন দেশ থেকে আগত হিন্দুদের উদ্দেশে এই বিজেপি নেতা বলেন, ‘‘ঈশ্বর আপনাদের জীবন দিয়েছেন, মা জন্ম দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীজি আপনাদের নতুন জীবন দান করেছেন। মান-সম্মান এবং মর্যাদা দিয়েছেন। তাই ঈশ্বরের চেয়ে কোনও অংশে কম যান না নরেন্দ্র মোদী। আপনারাই বলুন ঠিক বলছি কি না?
















