অস্ত্র দিয়ে ছাত্রসমাজকে দমিয়ে রাখা যাবেনা: খেলাফত ছাত্র মজলিস

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের এনআরসি-এর নামে মুসলিম বিতাড়নের চক্রান্ত ও ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ (২৩ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন বলেন, বিশ্বব্যাপী শান্তিকামী ছাত্র জনতা আজ জেগে উঠেছে। কর্তৃত্ববাদীরা তাদেরকে দমাতে উঠে পরে লেগেছে। ভারতে এনআরসি-এর নামে মুসলিম বিতাড়নের চক্রান্তের বিরুদ্ধে ভারতের ছাত্র জনতা তীব্র আন্দোলন গড়ে তুললে প্রকাশ্যে গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের সাথে সংহতি প্রকাশ করায় বাংলাদেশে ঘাপটি মেরে থাকা ভারতের এদেশীয় দোসররা ডাকসুর নেতৃবৃন্দ ও ঢাবির সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অস্ত্র দিয়ে ছাত্র জনতাকে দমিয়ে রাখা যাবেনা উল্লেখ করে খেলাফত ছাত্র মজলিস সভাপতি বলেন, আগামীতে মজলুম জনতার পক্ষে যে কোনো আন্দোলন সংগ্রামে খেলাফত ছাত্র মজলিস তাদের পাশে থাকবে।

ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, ঢাকা মহানগরের সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

পূর্ববর্তি সংবাদমোদিজি ঈশ্বরের চেয়ে কোনো অংশে কম নন : সাবেক মুখ্যমন্ত্রী
পরবর্তি সংবাদ১৩ কোম্পানির লাইসেন্স বাতিল, পণ্য বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ