কুষ্টিয়া ও নেত্রকোণায় সড়ক দুর্ঘটনা : ১০ জনের প্রাণহানী

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়া ও নেত্রকোনা পৃথক দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকাল ৩টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক জামান নিহত হন। আহত রুনা বেগম, রুজভীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। এ ছাড়া মারাত্মক আহত মেজবাউল ও তার মা মাহমুদা খাতুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের উৎরাইল বাজার এলাকায় একটি বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুর্গাপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী সেলিমা খাতুন (৪০) নিহত হন।

এ ঘটনায় একই উপজেলার শিমুলতলী গ্রামের মৃত ঈমাম আলীর ছেলে আবদুল কুদ্দুস (৪৫) ও একই উপজেলার ইদ্রপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে নুরু মিয়া (৪০) গুরুতর আহত হন।

তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তি সংবাদ`ডাকসু ভবনের গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারে পুলিশের সাহায্য চাওয়া হয়েছে’
পরবর্তি সংবাদঢাবিতে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জয়নুল আবেদীনের