ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মিরপুরের কালশীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য দিয়েছেন।
আগুনে বস্তির বেশির ভাগ ঘর পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতের খবরও নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত।
এর আগে মিরপুরের কালশীতে বাউনিয়া বস্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পর্যায়ক্রমে মোট ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
















