রিমান্ড শেষে কারাগারে সাধারণ সম্পাদকসহ মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা

ইসলাম টাইমস ডেস্ক: ডাকসুতে হামলার দায়ে ভিপি তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, দফতর সম্পাদক মেহেদী হাসান শান্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য।

তিনদিনের রিমান্ড শেষে এদিন (শনিবার) আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়।

আদালত সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৪ ডিসেম্বর মামলাটি করে।

পূর্ববর্তি সংবাদভারতে গণহত্যার আশঙ্কা ইমরান খানের
পরবর্তি সংবাদনামাযে জামার হাতা গুটিয়ে রাখার হুকুম কী?