সাম্প্রদায়িক সিএএ, এনআরসির প্রতিবাদে দিল্লিতে আজও বিক্ষোভ : নজিরবিহীন ধরপাকড়

ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিরোদী বিতর্কিত সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে প্রশাসনের যাবতীয় নিষেধাজ্ঞা উড়িয়ে আজও ভারতের রাজধানী দিল্লির রাজপথে বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। ঐতিহাসিক জামা মসজিদের সামনেও আজ ব্যাপক বিক্ষোভ হয়েছে।  তবে আজ দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় হয়েছে।

চাণক্যপুরী এলাকায় আজ বেলা ৩টে নাগাদ উত্তরপ্রদেশ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘেরাও রুখতে সেখানে আসা বিক্ষোভকারী থেকে ব্যক্তিগত কাজে আসা আমজনতা কাউকে ছাড় দেয়নি নিরাপত্তা বাহিনী। খবর আনন্দবাজারের।

পুলিশি ধরপাকড়ে বাসের মধ্যেই বিক্ষোভে ফেটে পড়েন আটক ব্যক্তিরা। এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, কী কারণে তাদের এ ভাবে বাসে তোলা হচ্ছে? তিনি জানতে চান, ‘‘দিল্লিতে কি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নেই।

অবশ্য দিল্লি পুলিশের যুক্তি, গোলমালের আশঙ্কায় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। যদিও আমজনতার হেনস্থা নিয়ে মুখ খোলেনি তারা।

 

পূর্ববর্তি সংবাদইসলামী স্থাপত্য শিল্পের কীর্তিমান পুরুষ : মিমার সিনান আগা
পরবর্তি সংবাদচট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ