ইসলাম টাইমস ডেস্ক : উইঘুর মুসলিম নির্যাতন বন্ধে ইন্দোনেশিয়া মালয়শিয়ায় চীন বিরোধী ব্যাপক বিক্ষোভ করেছেন সাধারণ মুসলমানরা। গত শুক্রবার ইন্দোনেশিয়ার হাজার হাজার মুসলমান রাজধানী জাকার্তায় উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে চীন অ্যাম্বেসী অভিমুখে মার্চ করে। গতকাল সাউথ চীনা মর্ণিপোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।
পদ যাত্রায় সাধারণ জনতাকে ‘উইঘুর মুসলিমদের রক্ষা কর’ “চীন নিপাত যাক” এধরণের স্লোগান দিতে দেখা যায়।
এদিকে পাকিস্তানের প্রসিদ্ধ আলিম মুফতি তাকি উসমানী পাকিস্তান সরকারকে উইঘুর মুসলিম পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে টুইট করেছেন।
এর আগে চীন সরকারের ‘সমাজতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে’ কোরআন, বাইবেলসহ সব ধর্মীয় গ্রন্থকে সংস্করণ বা পুনর্লিখনের উদ্যোগের প্রকাশ পেয়েছিল। এই নতুন সংস্করণে রাখা হবে না এমন কোনো বিষয়বস্তু, যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিশ্বাসের বিরুদ্ধে যায়।
প্রসঙ্গত, জাতিসংঘের দেওয়া তথ্যমতে, জিনজিয়াং প্রদেশে চীন ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে আটকে রেখেছে। তবে দেশটির ক্ষমতাসীন সরকার বলছে, প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসবাদ মোকাবিলায় উইঘুর মুসলিমদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
















