দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ইসলাম টাইমস ডেস্ক : পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে ভোর ৬টার মধ্যে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আরিফ হোসেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে।

এর আগে ২০১৮ সালে পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা বিগত কয়েক দশকের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে মার্কেট স্পেশালিস্ট পদে লোক নিয়োগ দেবে ফেসবুক
পরবর্তি সংবাদমা-বাবা রাজি নয়, আমি কি মাদরাসায় পড়া ছেড়ে দেব?