ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৯টি ইউনিট উপস্থিত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় মোদির বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এ খবর জানিয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনটির সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
















