প্রধানমন্ত্রীর বন্দনায় পরিকল্পনামন্ত্রীর কবিতা ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক : সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রিসভার বৈঠকেই একটি কবিতা লিখেছেন পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নান।

এই কবিতাটিই তার জীবনের প্রথম স্বরচিত কবিতা বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

কবিতায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি সুগভীর ভালোবাসা ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তার লেখা কবিতাটি কয়েক ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

পরিকল্পনামন্ত্রীর লেখা কবিতাটি হুবহু তুলে ধরা হল-

‘ডিসেম্বরের তিরিশ দুই হাজার উনিশ

হাওর বাংলার জন্য এল বড় শুভাশীষ

বঙ্গকন্যা শেখ হাসিনা খুলিল দুয়ার

এল মোদের বিশ্ববিদ্যালয়, খুশির জোয়ার।

বয়ে গেল হাওর থেকে হাওরে অপার

কে রুখবে আমাদের আনন্দ এবার।

বঙ্গবন্ধু দিয়ে গেল স্বাধীনতা স্বভূমে

বঙ্গকন্যা আনে এবার সম্মান অসীমে।

ধন্য ধন্য শেখ হাসিনা তোমায় সালাম

হাওরবাসীর পক্ষে আমি দিয়ে গেলাম।’

১০ লাইনের কবিতায় কোনো শিরোনাম না দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করে হাওর-ভাটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে ডাস্টবিনের মরা মুরগি হোটেলে পাচার করতেন অনুপ দাস গং
পরবর্তি সংবাদআল্লামা আশরাফ আলী এর ইন্তেকালে লন্ডনে তাৎক্ষণিক দোয়া মাহফিল