ইসলাম টাইমস ডেস্ক: ‘যারা নির্বাচনি মাঠ থেকে পালিয়ে যায় তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না’ বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, বিএনপি গত সংসদ নির্বাচনের মাঠ থেকে সরে গিয়ে নির্বাচন বয়কট করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছিল। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাছুয়াকান্দি বগার মোড়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন যে গণতন্ত্রের একটি অংশ তা বিএনপি ভুলে গেছে। বর্তমান সরকারের উন্নয়ন দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। শীতার্ত মানুষ যেন কোনো কষ্ট না পায় সে জন্য দলের নেতাকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছে।
















