সিলেটে বাম জোটের মিছিলে হেলমেট পরা দুর্বৃত্তদের হামলা, আহত ১২

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকায় হামলার প্রতিবাদে সিলেটে আয়োজিত প্রগতিশীল বাম জোটের মিছিলে আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুকের নেতৃত্বে ৪০-৫০ জন মাথায় হেলমেট পরে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১০-১২ কর্মী আহত হন বলে জানান বাম নেতারা। মঙ্গলবার বিকালে নগরীর বন্দরবাজারে সিটি পয়েন্টে এ হামলা হয়।

মিছিলে থাকা বাসদ নেতা প্রণব জ্যোতি পাল  জানান, মিছিলটি সিটি পয়েন্টে আসার পর আওয়ামী লীগ নেতা কালা ফারুকের নেতৃত্বে ৪০-৫০ জন হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট ও হাতে লাঠি ছিল। পরে আমরা পাল্টাধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। এরপর আমরা মিছিল করে শহীদ মিনারে এসে সমাবেশ করি।

সমাবেশে প্রগতিশীল বাম জোট, সিলেটের সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য দেন উজ্জ্বল রায়, আনোয়ার হোসেন, আবদুল হাফিজ প্রমুখ।

সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

এসএমপির কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, বাম দলগুলোর মিছিলে ধাওয়া করা হয়েছিল বলে শুনেছি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। কেউ আহত হয়েছে বলেও শুনিনি

পূর্ববর্তি সংবাদস্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি: সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতে দৃষ্টি আকর্ষণ
পরবর্তি সংবাদথার্টি ফার্স্টে মাদকের অভিষেক! অভিভাবকরা সাবধান!!