জুমার বয়ানে মানুষকে ইজতেমার সঠিক তারিখ জানিয়ে দিন : ইমামদের প্রতি আল্লামা শফী

ইসলাম টাইমস ডেস্ক : আসছে ১০, ১১ ও ১২ই জানুয়ারী ২০২০ইং (শুক্র, শনি ও রবিবার) টঙ্গীর ময়দানে   অনুষ্ঠিত হতে যাচ্ছে আলমী শূরার বিশ্ব ইজতিমা।  টঙ্গী বিশ্ব ইজতিমার তারিখ নিয়ে যেন কেউ বিভ্রান্তি না ছড়াতে পারে সেজন্য আগামী জুমার বয়ানে সাধারণ মানুষকে  সঠিক তারিখ জানিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন আল্লামা আহমদ শফী।

গতকাল বেফাকের পক্ষ থেকে আল্লামা শফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩রা জানুয়ারী ২০২০ইং জুমার বয়ান ও অন্যান্য মুনাছেব সময়ে সকল মুসল্লিদেরকে বিশ্ব ইজতিমার তারিখ (১০, ১১ ও ১২ই জানুয়ারী ২০২০ইং) জানানো খুবই জরুরী। প্রত্যেক জেলার ওলামা হযরতগণ তবলীগের জিম্মাদার সাথীদের সাথে ফিকির ও সমন্বয় করে এই শেষ সময়ের মেহনতের জন্য সময় দেওয়া খুবই প্রয়োজন। যাতে বেশির থেকে বেশি জামাত আল্লাহর রাস্তায় খুরুজ হতে পারে ও সারা বিশ্ব থেকে বিপুল পরিমাণ বিদেশী মেহমান বিশ্ব ইজতিমায় শরীক হতে পারে।

বিজ্ঞপ্তিতে ইজতিমার কামিয়াবীর জন্য সকলের নিকট দোয়ার চাওয়ার পাশপাশি বিশ্ব ইজতিমায় সকলকে শরীক হওয়ার আহবান জানান আল্লাম আহমদ শফী।

Image may contain: text

পূর্ববর্তি সংবাদরামুতে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ৩, আহত ৫
পরবর্তি সংবাদহাত ধরে টানাটানিতে চটলেন পোপ ফ্রান্সিস