সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি মারা গেছেন

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পি মারা গেছেন।

চারদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

এর আগে, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির পর অবস্থার অবনতি হলে রবিবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পি সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তি সংবাদহাত ধরে টানাটানিতে চটলেন পোপ ফ্রান্সিস
পরবর্তি সংবাদসকাল সকাল ঘুমা থেকে ওঠার উপকারিতা