ইদলিবের একটি স্কুলে আসাদ বাহিনীর রকেট হামলা, চার শিশু শিক্ষার্থীসহ নিহত ৮

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার বৃহত্তম ইদলিবের একটি স্কুলে সরকারি বাহিনীর রকেট হামলায় চার শিশুসহ অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১৬ জন। গতকাল বুধবার বছরের প্রথম দিনে ঘটে এ ঘটনা। বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায় এ খবর।

বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন সিরিয়ার ইদলিব প্রদেশের সারমিন শহরের একটি স্কুলে হামলাটি চালানো হয়। এতে নিহতদের মধ্যে দুই নারী শিক্ষিকাও রয়েছেন।

বিশ্লেষকদের মতে, সিরিয়ায় সরকারী বাহিনীর নতুন অভিযানে এখন পর্যন্ত ইদলিবের ৪০টিরও অধিক গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে প্রেসিডেন্ট আসাদ সরকারের অনুগত সেনারা। বিদেশিদের সহায়তায় সরকারি বাহিনীর এ অভিযানের কারণে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন হাজারো বাসিন্দা।

পূর্ববর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল: মৃতের সংখ্যা বেড়ে ১৮
পরবর্তি সংবাদআবারও সীমান্তে পাকিস্তান-ভারতের মধ্যে গোলাগুলি