ইসলাম টাইমস ডেস্ক: ‘এই পতাকা তলে আমরা সবাই ইন্ডিয়ান। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। হোক সে দলিত, হোক সে মুসলিম সবাই ভারতের নাগরিক। সবাই ভারতের বাসিন্দা’।
নতুন ইংরেজি বর্ষের শুরুতে ব্যতিক্রমধর্মী এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করে ইন্ডিয়ার আপামর জনতা। কী ছাত্র, কী সাধারণ নাগরিক হাজার হাজার মানুষ অংশ এ প্রতিবাদ সমাবেশে। উপরের কথাগুলো ছিল গতকালের সে প্রতিবাদ সমাবেশের শ্লোগান।

সম্প্রতি ভারতীয় সংসদে পাশ হওয়া বিতর্কিত মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন, (সিএএ) নাগরিকপঞ্জী (এনআরসি) এবং এনপিআরের প্রতিবাদে গত বুধবার ১ জানুয়ারী ইন্ডিয়ান গেইটে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ সমাবেশ। প্রতিবাদকারীরা সবাই নিজেদের ইন্ডিয়ান দাবি করে বিশাল এক পতাকাতলে সমবেত হয়।
কয়েক হাজার হাত দৈর্ঘ ইন্ডিয়ার জাতীয় পতাকাতলে সমবেত ৯৫ হাজার ৩০০ প্রতিবাদী জনতার মাঝে মুসলমান ছিল ৬১ হাজার ৩৯৫ জন, শিখ ছিল ১৪ হাজার ৪৮০ জন, দলিত ছিল ১০ হাজার ৭৭৭ জন আর বাকীরা ছিল বিভিন্ন জাতি-গোষ্ঠীর।
এসময় প্রতিবাদকারীরা বলছিলেন, এই পতাকা যেমন আমাদের মাঝে কোনো বিভাজন করেনি তেমনি কোনো সরকারও আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করতে পারবে না।
উম্মিদ ডট কম অবলম্বনে ইসলাম টাইমসের অনুবাদ
















