ইসলাম টাইমস ডেস্ক: শাইখুল হাদীস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ.-এর স্মৃতি বিজড়িত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৬৩তম বার্ষিক মাহফিল গতকাল ২ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
দূর-দূরান্ত থেকে আগত আল্লামা গহরপুরী (রহ.) এর ভক্ত, মুরিদানদের উপস্থিতিতে সকাল ১০টা থেকেই মুখরিত হয়ে উঠে জামিয়া ময়দান। লোকে লোকারণ্য হয়ে যায় আশপাশের এলাকা।
জামিয়ার শাইখুল হাদিস মাওলানা সা’দ উদ্দিন বাদেশ্বরী ও মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজুর সভাপতিত্বে মাহফিলে দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম নসিহত পেশ করেন।
মাওলানা সালেহ আহমদ মাক্কীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আযহার মাদানী, মাওলানা শফিকুল হক সুরইঘাটি, মাওলানা আব্দুস শহীদ শাইখে গলমুকাপনী, মাওলানা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, জমিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুজিবুর রহমান শারিঘাটী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা বাহাউল ইসলাম আহসান, মাওলানা আব্দুল কাইয়ূম হাজিপুরী, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা নাজমুদ্দিন কাসেমী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল মুন্তাকিম, মাওলানা তাহের আহমদ সুনামগঞ্জী প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলে বক্তারা কোরআন-সুন্নাহর আলোকে আল্লাহর একত্ববাদ, রাসূল (সা.) এর আদর্শ, দ্বীন প্রতিষ্ঠায় মাদারিসে কওমিয়্যাহ ও উলামায়ে দেওবন্দের অবদান, বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর করণীয় ইত্যাদি বিষয়ে সারগর্ভ আলোচনা পেশ করেন। মাহফিল থেকে সকলে একযোগে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনার দাবী জানান।
আজ ফজরের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মাওলানা শফিকুল হক সুরইঘাটীর মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
















