আলমী শুরার ইজতেমায় অংশ গ্রহণে বিদেশী মেহমানদের হয়রানির অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১০-১২ শুরু হচ্ছে আলমী শূরার এজতেমা ২০২০। ইতিমধ্যে  এজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ বিদেশ থেকে এজতেমা উপলক্ষে শুরু হয়েছে মানুষের আনগোনা। তবে বহির্বিশ্ব থেকে আলমী শূরার এজতেমায় অংশ গ্রহণের জন্যে আসা বিদেশী মেহমানদের বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হচ্ছে।

জানা গেছে, বাইরের দেশগুলো থেকে বাংলাদেশে আলমী শূরার এজতেমায় অংশগ্রহণের জন্যে ভিসা জটিলতায় আসতে পারছেন না অনেক মুসল্লি। অভিযোগ রয়েছে, আলমী শূরার এজতেমায় আসার জন্যে আবেদন করলে দেওয়া হচ্ছে সাদপন্থীদের এজতেমায় অংশ গ্রহণের ভিসা।

সূত্র জানায়, বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে সাদপন্থীরা দীর্ঘদিন যাবত অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। অনেক সাথী ভাইয়ের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমার ভিসা পেতে কষ্ট হচ্ছে। অনেকের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের কথা শোনা যাচ্ছে।

জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে বহু জামাত তৈরি হয়ে ভিসার আবেদন করা হলে দূতাবাস থেকে সাদপন্থীদের সম্মেলনে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।  সেখানকার বাংলাদেশ ভিসা অফিসার সাদপন্থীদের দ্বারা প্রভাবিত বলে অভিযোগ রয়েছে।

ইয়েমেন থেকে ৫০০ মুসল্লি আসার জন্য পূর্ণ প্রস্তুত হওয়া সত্ত্বেও বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার কারণে ভিসা পেতে সমস্যা হচ্ছে।

সৌদি আরব থেকে অনেক মুসল্লি হয়রানির শিকার হচ্ছেন। জেদ্দায় বাংলাদেশী ভিসা অফিসার সাদপন্থীদের দ্বারা প্রভাবিত বলেও অভিযোগ আছে।

পূর্ববর্তি সংবাদশুরু হচ্ছে পুলিশ সপ্তাহ
পরবর্তি সংবাদভারতে স্টেশনে ভবন ধ্বস, ধ্বংসস্তুপে বহু আটকা পড়ার আশংকা