আজ হতে পারে বৃষ্টি

ইসলাম টাইমস ডেস্ক: আজ নোয়াখালী, কুমিল্লাসহ অন্য সব বিভাগের দু-একটি জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমে শীতের তীব্রতা বাড়বে। বুধবার রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক।

এদিকে, তাপমাত্রা সামান্য ওঠানামার মধ্যে থাকলেও পুরো জানুয়ারি মাসে শীতের দাপট থাকবে। শৈত্যপ্রবাহ ছাড়াও দিন ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে।

ঢাকায় বুধবার সকাল থেকে সূর্যকিরণ ছড়ালেও শীতের তীব্রতায় প্রভাব ফেলতে পারেনি। এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে দিনের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় স্কুলের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ২
পরবর্তি সংবাদইরানের ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা আরোপ