আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ১ তালেবান কমান্ডারসহ অন্তত ৬০ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের হেরাত প্রদেশের শিন্দান্দ জেলায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়ে এক তালেবান কমান্ডারসহ অন্তত ৬০ বেসামরিক লোককে হত্যা করেছে মার্কিন বাহিনী।

বুধবার ৮ জানুয়ারি এ হামলা চালানো হয়। তবে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

স্থানীয়দের বরাতে হেরাত প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান টোরাইলাই তাহিরি আফগান স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে জানিয়েছেন, হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের তালেবান স্প্লিন্টার গ্রুপের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জাইলানি ফরহাদ বৃহস্পতিবার বলেছেন, ইরান সীমান্তের নিকটবর্তী শিন্দান্দ জেলায় মোল্লা নাঙ্গায়াল নামে এক তালেবান কমান্ডার নিহত হয়েছেন।

 

পূর্ববর্তি সংবাদবেলা ১০ টা থেকে শুরু হচ্ছে কলেজ-ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষকদের উদ্দেশে বিশেষ বয়ান
পরবর্তি সংবাদসারাদেশে শিশুদের কাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে