বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ক্ষণগণনা শুরু হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষের ক্ষণগণনা ঘোষণা করেন তিনি। পাশাপাশি মুজিববর্ষের লোগো উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ক্ষণগণনা ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় স্থাপিত ক্ষণগণনার ৮৩টি ঘড়ি চালু হয়েছে বলে জানা গেছে।

মুজিব জন্মশতবর্ষের বছরব্যাপী কার্যক্রম আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি সূত্র বিষয়টি জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকির জবাব দিলেন হামাস নেতা
পরবর্তি সংবাদগাজীপুরে ইসলাম গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে