ইসলাম টাইমস ডেস্ক: ভারতে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের দাবিতে আবারও তৎপর হয়েছে কট্টরপন্থী হিন্দুসংস্থাগুলো। মন্দির নির্মাণের দাবি নিয়ে অযোধ্যায় সমবেত হয়েছে শিবসেনা ও বিশ্বহিন্দু পরিষদের কর্মীরা।
শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরেও বলেছেন, সরকার থাকুক বা না থাকুক, মন্দির নির্মাণ হবেই।
শিবসেনা ও বিশ্বহিন্দু পরিষদের নেতা ও কর্মীরা র্যালী বের বিশ্বহিন্দু পরিষদের ধর্মসভায় যোগ দেয়।
ধর্মসভায় উদ্ধব ঠাকরেও বলেন, যদি সরকার মন্দির তৈরি না করে, তাহলে সরকার টিকতে পারবে না। মন্দির অবশ্যই নির্মাণ হবে।
বিশ্বহিন্দু পরিষদের নেতারা ঘোষণা দিয়েছেন, গোটা জমিতেই রামের মন্দির বানাতে হবে। মসজিদকে কোনও জমি ছাড়া যাবে না। আর শীতকালীন অধিবেশনে মন্দির নির্মাণের জন্য অধ্যাদেশ আনতে হবে সরকারকে।
এসময় গোটা শহরে আতঙ্ক বিরাজ করে। যদিও যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্যে পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রস্তুত ছিল। কিন্তু সাধারণ মানুষ ৯২ এর ভয়াবহ স্মৃতিকে ভুলতে পারেনি।
১৯৯২ সনে সারা ভারাত থেকে উগ্রপন্থী হিন্দুরা অযোধ্যায় একত্র হয়েছিল। তখন হাজার হাজার নিরাপত্তাবাহিনীর সামনেই ৬ ডিসেম্বর ১৬ শতকের নিরব সাক্ষী বাবরী মসজিদকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়।
সূত্র: আনন্দ বাজার পত্রিকা, ডেইলি জং
















